সারাদেশ

নিখোঁজ ৩ পর্যটকের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ঝর্না দেখতে গিয়ে নিখোঁজ হওয়া তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

রোববার সন্ধ্যা থেকে মঙ্গলবার (২১ জুন) দুপুর পর্যন্ত পৃথক পৃথক সময়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- স্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইশতিয়াকুর রহমান প্রান্ত (২৪), ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) স্নাতক বর্ষের ছাত্র মাসুদ আহম্মেদ তানভীর (২৪) ও তাঁর ছোট ভাই তৌফিক আহম্মেদ তারেক (২০)।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাঠোয়ারি জানান, রোববার চট্টগ্রামের হালিশহর থেকে দুই ভাই তানভীর ও তৌফিক তাদের অপর এক বন্ধু ইশতিয়াকের সঙ্গে মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝর্ণা দেখতে আসেন। ঝর্নার পানিতে গোসলে নামলে পানির স্রোতে তারা ভেসে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন: সিলেটে বন্যা-বজ্রপাতে নিহত ২২

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার সকালে ঝরনা থেকে চার কিলোমিটার দূরে খৈয়াছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাগলখাইয়া খালে শাহেরখালী খালের মুখ থেকে ভাসমান অবস্থায় তারেকের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ইশতিয়াকুর রহমান প্রান্ত ও মাসুদ আহম্মেদ তানভীরের লাশ উদ্ধার করা হয়।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, ‘এখানে সবচেয়ে বড় ব্যর্থতা ইজারাদাতা এবং ইজারা গ্রহীতা দুই পক্ষের। তারা আগে পর্যটকদের সুরক্ষা নিশ্চিত না করে ইজারা দেওয়া উচিত হয়নি। পর্যটকদেরও গাফিলতি ছিল। তাঁদের এই ঝড় বৃষ্টির মধ্যে গহিন পাহাড়ে এভাবে যাওয়া ঠিক হয়নি। ভবিষ্যতে আমরা মিটিং করে পর্যটন স্পটগুলো উপজেলা পরিষদের আওতায় নিয়ে আসব।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা