জাতীয়

ঝর্নার বাবাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর 

নিজস্ব প্রতিবেদক, বোয়ালমারী (ফরিদপুর): হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা ডিবি পুলিশের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ।

রোববার( ২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে ডিবি পুলিশ ওলিয়ার রহমানকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসেন ।

জানা যায়, এর আগে শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে আলফাডাঙ্গা থানায় নেওয়া হয়।

জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাসদস্য। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আ'লীগের সভাপতি।

ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, রাতে আলফাডাঙ্গা থানার ওসি সাহেব ও পুলিশের লোকজন এসে উনাকে (ঝর্ণার বাবা) নিয়ে গেছেন। তবে কি কারণে নিয়ে গেছে তা বলেননি।

থানায় নেওয়ার বিষয়ে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান বলেন, গত রাত সাড়ে ৯টার দিকে থানার ওসি সাহেব আমাকে ফোনে জানান আমি আপনাদের ওদিকে আসবো আমার সঙ্গে ওলিয়ার রহমানের বাড়িতে যেতে হবে। কিন্তু পরে তিনি আর আমাকে নেননি। গ্রেফতার করা হয়েছে কিনা জানিনা, তবে থানায় নেওয়া হয়েছে শুনেছি। এর থেকে বেশি আর কিছু জানিনা।

আলফাডাঙ্গা থানার অফিসার ইন চার্জ মো: ওয়াহিদুজ্জামান বলেন, ঝর্নার বাবাকে শনিবার রাতে থানায় নিয়ে আসা হয়েছিল।রোববার ঢাকা থেকে আগত ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয় ওলিয়ার রহমানকে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা