সারাদেশ

মহানবীকে কটূক্তির প্রতিবাদে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে বিক্ষোভ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ভারতে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর পুনরায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে এসে শান্তিপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান কাঞ্চন। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, ছাত্রলীগ নেতা রায়হান আহম্মেদ বাবুসহ কলেজের শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে মশিউর রহমান কাঞ্চন বলেন, কটূক্তিকারী দুই নেতা সরাসরি বিজেপি সরকারের প্রতিনিধিত্ব করে। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলে দিতে চাই কটূক্তিকারী দুই নেতাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

বিক্ষোভে আগত শিক্ষার্থীরা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। ভারতের বিজেপির দুই নেতা যে জঘন্যতম কাজ করেছে তার প্রতিবাদ করেছি। ভবিষ্যতে আরও করব,অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা