নোয়াখালীতে ১৯ লক্ষ টাকা ছিনতাই
সারাদেশ

নোয়াখালীতে ১৯ লক্ষ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকা থেকে ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংককিংয়ের ১৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর প্রশংসায় চীনা রাষ্ট্রদূত

সোমবার (২০ জুন) দুপুর ১২টা ২০মিনিটের দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আড়িয়া বাড়ি পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

চৌমুহনী ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার এজেন্ট সাইফুল বাসার বলেন, প্রত্যেক উপজেলায় ডাচ বাংলা ব্যাংকিংয়ের একটি করে মাস্টার এজেন্ট পয়েন্ট থাকে। আমরা বেগমগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংককিংয়ের মাস্টার এজেন্ট পয়েন্ট।

আরও পড়ুন : ভারতে বজ্রপাতে ৩০ জনের মৃত্যু

আমরা সকল স্থানীয় ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট পয়েন্ট গুলোতে টাকা সরবরাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় চৌমুহনী ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাস্টার এজেন্টের ১৯ লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ডি.এসআর মোজাম্মেল হক জামসেদ (৩৮)।

টাকা গুলো উত্তোলন করে সে স্থানীয় ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট পয়েন্ট গুলোতে বিতরণ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। যাত্রা পথে সে চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আড়িয়া বাড়ি পোল সংলগ্ন এলাকায় পৌঁছলে তিনজন যুবক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে ১৯ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পুলিশ বিষয়টি অভিযোগের আলোকে গুরুত্বের সাথে তদন্ত করছে।

ওসি আরো জানায়, ছিনতাইয়ের শিকার এজেন্ট ব্যাংকিংয়ের ডি.এসআর বলছে তাঁর মোটরসাইকেলকে গতিরোধ করে পিছন দিক থেকে তিন যুবক তাঁর কাছ থেকে ১৯ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের বিষয়টি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তদন্তে ভিন্ন কথা আসছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন : রুশ বই ও গান নিষিদ্ধ

অতিরিক্ত পুলিশ সুপার ( বেগমগঞ্জ সার্কেল) মো.নাজমুল হাসান রাজীব বলেন, অভিযোগ পেয়ে আমি নিজেই তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা