সারাদেশ

জামালপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

শওকত জামান, জামালপুর: জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে আরিফা আক্তার (৮) নামে এক কন্যা শিশু মারা গেছে। সোমবার (২০ জুন) সকালে উপজেলার চিনাডুলীর পশ্চিম বামনা ঘোনাপাড়ার এলাকায় মুছু মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আরিফা আক্তার পশ্চিম বামনা ঘোনাপাড়া গ্রামের আলম মিয়ার মেয়ে।

চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আরিফাদের বাড়ির আশপাশেও পানি আসে। সকালে পানিতে খেলতে গিয়ে আরিফা নিখোঁজ হয়। খোঁজাখুজির পর আরিফার লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ মুছু মুন্সির বাড়ির আঙ্গিনায় বন্যার পানি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্যার পানিতে ডুবে শিশু আরিফার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বা...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা