সারাদেশ

হু হু করে বাড়ছে পানি, গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি: কয়েক দিনের টানা প্রবল বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে গাইবান্ধার নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। ব্রহ্মপুত্র,যমুনা, তিস্তা, ঘাঘট ও করতোয়াসহ জেলার ১১টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৬৫টি চরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। চরাঞ্চলের রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে। নদ-নদীতে পানি বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে নদী ভাঙন।

পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চরের ফসলি জমি প্লাবিত হওয়ায় পাট, তিল, কাউন, বাদাম, শাকসবজিসহ বিভিন্ন ধরনের উঠতি ফসল নষ্ট হওয়ায় আশঙ্কা করছেন কৃষকরা।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর, উত্তর উড়িয়া ও জিগাবাড়ী, ফজলুপুর ইউনিয়নের পূর্ব খাটিয়ামারী, মধ্য খাটিয়ামারী, পশ্চিম খাটিয়ামারী, তালতলা, কাউয়াবাধা ও নিশ্চিন্তপুর, গজারিয়া ইউনিয়নের গলনারচর ও জিয়াডাঙ্গা চর এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি নদীভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে এসব এলাকার প্রায় ১৫০টি পরিবার নদীভাঙনে ক্ষতিগ্রস্থ হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম বলেন, উপজেলার কামারজানি ও মোল্লারারচর ইউনিয়নের চরাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে নদীভাঙন দেখা দিয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে উপজেলার হরিপুর,তারাপুর শ্রীপুর, বেলকা ও চন্ডিপুর ইউনিয়নের চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশত পরিবার।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান বলেন, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। আপাতত পানি কমার সম্ভাবনা নেই। গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া থেকে কামারজানি পর্যন্ত ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু জায়গা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জায়গা দ্রুত মেরামত করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা