সারাদেশ

ভূঞাপুরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র‍্যালি

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: ‘মুক্ত আকাশে মানবতার ঘুড়ি, স্বেচ্ছায় মোরা রক্তদান করি’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে ভূঞাপুরের স্বেচ্ছাসেবী প্লাটফর্ম ঘুড়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে করা হয়েছে বর্ণাঢ্য এক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা।

মঙ্গলবার (১৪ জুন) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর শহরে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ঘুড়ি ফাউন্ডেশন বিশ্ব রক্তদাতা দিবস পালন করেছে। সংগঠনটি তাদের সদস্যদের নিয়ে সচেতনমূলক র‍্যালি করে। র‍্যালিটি পৌর শহরের ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে শেষ হয়। পরে তারা কলেজ মাঠে সচেতনমূলক ও রক্তদানে স্বাস্থ্যগত বিষয় নিয়ে এবং রক্তদানে সকলকে উৎসাহিত করে আলোচনা সভা করে।

এসময় র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঘুড়ি ফাউন্ডেশনের এর সকল স্বেচ্ছাসেবীবৃন্দ। প্রস্তাবিত সাধারণ সম্পাদক সামিউল সাদিদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিটি সম্পন্ন হয়েছে।আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদের মাঝে সদস্য কাওসার আল মামুন, খালিদ, এমিয়া, মীম,হাবিবসহ আরও অনেকেই। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় অন্য একটি সেচ্ছাসেবী সংগঠন ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের সদস্যবৃন্দ।

এই অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ঘুড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কলেজ পড়ুয়া শিক্ষার্থী মাহজাবিন তাসনিম মুনিয়া।

দিবস উপলক্ষ্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহজাবিন তাসনিম মুনিয়া বলেন, প্রতিটি ঘরেই তৈরি হবে একাধিক রক্তদাতা,এই মর্মেই ঘুড়ি ফাউন্ডেশন এর পথচলা। আপনাদের সকলের সহযোগিতা পেলে আরো সামনের দিকে এগিয়ে যাবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা