মহানবী (সা:)-কে অবমাননার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ
সারাদেশ

মহানবী (সা:)-কে অবমাননার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ

আমিরুল হক, নীলফামারী : মহানবী (সা:)-কে নিয়ে ভারতের বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নীলফামারীর সৈয়দপুর। এ ঘৃণ্য কাজের বিচার দাবীতে মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলমানরা।

আরও পড়ুন : মহানবী (সা)-কে কটুক্তির প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃৃত্বে পৃথকভাবে আয়োজিত এই কর্মসূচীতে দলমত নির্বিশেষে সর্বস্তররের তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

শহরের পাইলট উচ্চ বিদ্যালয় (বাংলা হাইস্কুল) মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দপুর উপজেলা শাখা এবং রেলওয়ে পুলিশ ক্লাবের সামনে (জিআরপি মোড়ে) আহলে সুন্নাত ওয়াল জামাত নীলফামারী সাংগঠনিক জেলা ও সৈয়দপুর উপজেলা শাখা আয়োজন করে।

আরও পড়ুন : কথা দিচ্ছি বাজারে অস্থিরতা থাকবে না

পরে এই দুই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণ কেন্দ্র বঙ্গবন্ধু চত্বরে (পাঁচ মাথা মোড়) এবং সৈয়দপুর রেলওয়ে মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসল্লি, ইমামসহ সাধারণ মুসলমানরা সমবেত হয়।

বঙ্গবন্ধু চত্বরের সমাবেশে বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন সৈয়দপুর উপজেলা শাখার সহ সভাপতি মুফতি মাসউদ রফিকী, ইসলামী আন্দোলন সৈয়দপুর উপজেলা সভাপতি মাওলানা সদর উদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ নুরুল হুদা, সৈয়দপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ, সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু প্রমুখ।

আরও পড়ুন : উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!

অপরদিকে, রেলওয়ে মাঠের সমাবেশে বক্তব্য দেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানা মিসবাহী, মাওলানা মইনুল ইসলাম আল কাদেরী, মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা খুরশিদ আলম, মাওলানা নাসিম মাজহারী, মাওলানা ইমরান হাবিব, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক হিটলার চৌধুরী ভুলু, সৈয়দপুর সাংগঠনিক জেলা যুবদলের সাধারণ সম্পাদক তারিক আজিজ প্রমুখ।

মিছিলে 'বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, 'ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, ইত্যাদি স্লোগান দেন সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা। এসময় লোকজন ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি প্রধান নরেন্দ্র মোদী, নেত্রী নুপুর শর্মা ও মিডিয়া প্রধান নাভিন কুমার জিন্দালের ছবিতে জুতা মারাসহ কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে প্রতিবাদ জানান।

আরও পড়ুন : আজিয়ান সাগর ইস্যুতে গ্রিসকে হুমকি

সমাবেশে আগত বক্তারা বলেন, রাসুল (সা.)-কে নিয়ে মিথ্যাচার করেছেন বিজেপির দুই নেতা। এর প্রতিবাদে মুসলমানরা আজ জেগে উঠেছে সারা দুনিয়ায়। বিশ্বনবীকে নিয়ে কটূক্তি কোনোভাবে বরদাশত করা হবে না। সরকারের প্রতি আহ্বান থাকবে সরকারও এর প্রতিবাদ জানাবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা