মহানবী (সা:) কে কটুক্তি’র প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ
সারাদেশ

মহানবী (সা:) কে কটুক্তি’র প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইমাম-উলামা পরিষদ মোমেনশাহী ভালুকা উপজেলা শাখা।

আরও পড়ুন : কথা দিচ্ছি বাজারে অস্থিরতা থাকবে না

শুক্রবার (১০ জুন) বাদ জুমা ভালুকা বড় মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লিরা নিপুণ শর্মা ও জিন্দাল এর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।

সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

আরও পড়ুন : সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দাজ্ঞাপন করছি।

পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

আরও পড়ুন : উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!

এছাড়াও বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

আরও পড়ুন : শনাক্ত আরও বেড়েছে

এ বিষয়ে মুঠো ফোনে নিন্দা জানিয়েছেন , স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি আঃ মজিদ , মুফতী আলমগীর কাসেমী, মুফতি আমানউল্লাহ, মুফতি শাহজাহান, মাওলানা মতিউর রহমান, মাওলানা সাখাওয়াত, মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা রুকনউদ্দিন, মাওলানা এহসানুল হক, মাওলানা ওমর ফারুক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফজলুল করিম, মৌলভী মিজানুর রহমান প্রমুখ। বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মামুনুর রশিদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা