সারাদেশ

মহানবী (সা:) কে কটুক্তির প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এবং হযরত আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আল্লাহ আমাকে বাঁচিয়েছেন

বুধবার (১৫ জুন) বাদ আসর ওলামায়ে কেরামদের সার্বিক ব্যবস্থাপনায় সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টি রোডে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা সম্মিলিত ইমাম ও ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ মুফতি শহিদুল ইসলাম, আসাদুজ্জামান খাঁন হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা হাফিজুর রহমান।

আরও পড়ুন: খাদ্যের দাম বৃদ্ধির জন্য দায়ী রাশিয়া

মিছিলের পূর্বে বক্তব্য রাখেন, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার, সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম আমিন, হাফেজ মাওলানা মুফতি বেলাল হোসেন হাবিবী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মুফতি যুনায়েত আহমাদ, মাওলানা ক্বারী মিজান জামিল ফয়েজী প্রমূখ ।

এসময় বক্তরা বলেন- বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও হযরত আয়েশা (রা:) কে নিয়ে কটূক্তি করে বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে; এটি জঘন্য ও ক্ষমাহীন অপরাধ।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী বরখাস্ত

তারা আরও বলেন, মুসলমানরা শান্তিতে বিশ্বাসী; কিন্তু তার মানে এই নয় যে, মুসলমানদের জীবনের চেয়েও প্রিয় মহানবী (সা:) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো।

বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাসূল (সা.)-কে অবমাননাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা