ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী বরখাস্ত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় পাম তেল রপ্তানি নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বেশ কয়েকবার নীতি পরিবর্তন করায় তৈরি হয়েছে বিতর্ক। এমন পরিস্থিতির মধ্যে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদুদো মন্ত্রিসভায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন। বরখাস্ত করা হয়েছে বাণিজ্যমন্ত্রী মুহম্মদ লুৎফিকে।

আরও পড়ুন : ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু

বুধবার (১৫ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটিতে নতুন বাণিজ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক বনমন্ত্রী জুলকিফলি হাসান। তিনি ন্যাশনাল ম্যানডেট পার্টির চেয়ারম্যান।

ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদক ও রপ্তানিকারী দেশ। কিন্তু গত মার্চ মাস থেকে হঠাৎ করে দেশটিতে বাড়তে শুরু করে এই ভোজ্য তেলের দাম। এপ্রিলের প্রথম সপ্তাহের পর দেশটির বিভিন্ন প্রদেশের অভ্যন্তরীণ বাজারে রীতিমতো উধাও হয়ে যেতে শুরু করে এই ভোজ্যতেল।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি

পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট গত ২৩ এপ্রিল পাম তেল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা দেন। পাশপাশি, বাজারের এই পরিস্থিতির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে সরকারি সংস্থা।

তদন্তে জানা যায়, মহামারির জেরে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম চড়তে থাকায় ব্যবসায়ীদের ব্যাপক হারে তেল রপ্তানিই মূলত এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী। দুর্নীতির মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অতিরিক্ত পাম অয়েল রপ্তানির অনুমতি নিয়েছিলেন অনেক ব্যবসায়ী।

ইন্দোনেশীয় সরকার প্রায় ১ মাস নিষেধাজ্ঞা জারি রাখার পর ১৯ মে পাম অয়েল রপ্তানিতে নিষেধজ্ঞা তুলে নেয়। আর এই সময়সীমার মধ্যে দুর্নীতিতে সংশ্লিষ্টতার দায়ে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও রপ্তানিকারীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ব্যক্তিজীবনে নৈতিক শিক্ষা চর্চা জরুরি

প্রেসিডেন্ট বলেছেন, জুলকিফলি হাসানের মাঠে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সে চলমান সমস্যার সমাধান করতে পারবে বলেও জানান তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

বিআরটিএর দালালবিরোধী অভিযান, মিরপুরে ৫ জনের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালব...

মাদারীপুরে মাদকবিরোধী  আলোচনা ও শপথ 

'রুখবো মাদক, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে...

দিনাজপুরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায় 

স্বচ্ছতা বৃদ্ধি এবং ডিজিটাল 'এ-চালান' ব্যবস্থা চালুর ফলে ২০২৫-২৬ অর্থ...

পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরের ফুলবাড়ীতে পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার আয়োজনে ক্যাশলেস ফুলবা...

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা