রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ৮
আন্তর্জাতিক

রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ৪ শিশুসহ ৮ জন নিহত হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি

বুধবার (১৫ জুন) দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজধানী তেহরানের পশ্চিমের আন্দিশেহ শহরের ভূগর্ভস্থ ওই রেস্তোরাঁয় জন্মদিন উদযাপনের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন রেস্তোরাঁর ভেতরে শ্বাসকষ্টে ৪ শিশুসহ অন্তত ৮ জন মারা গেছেন।

তেহরান প্রদেশের রেড ক্রিসেন্টের কর্মকর্তা শাহিন ফাতহি বলেছেন, ঘটনাস্থলেই সাতজন মারা গেছেন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন: আরও অস্ত্র চান জেলেনস্কি

প্রদেশের প্রসিকিউটর হামিদ আসগারি বলেছেন, আগুন দ্রুত ওই রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। এতে রেস্তোরাঁর সব আসবাবপত্র এবং সরঞ্জাম পুড়ে গেছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা