সারাদেশ

সাংবা‌দিকদের উপর হামলার প্রতিবা‌দে ভালুকায় মানববন্ধন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): গ্লোবাল টে‌লি‌ভিশন ভব‌নে সাংবা‌দিকদের উপর প্রকা‌শ্যে মুন্না বাহিনীর হামলার প্রতিবা‌দে এবং সন্ত্রাসীদের গ্রেফতা‌রের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ই জুন বুধবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদ চত্বরের সামনে ময়মনসিংহ জেলা ও উপজেলা সাংবাদিক বৃন্দ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ময়মনসিংহ ব্যুরো প্রধান রিপন গোয়ালা অভির সঞ্চালনায় এবং ভালুকা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোশিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক এবিএম জিয়া উদ্দিন বাশার, আনোয়ার হোসেন, গ্লোবাল টেলিভিশনের ভালুকা প্রতিনিধি শাহিদুজ্জামান সবুজ সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন এ আর ইমরান, তারিফুল ইসলাম রুমন, জামাল হোসেন, খালেকুজ্জামান জিএম, আশিকুর রহমান শ্রাবণ, রবিউল রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী মুন্না বাহিনী গ্লোবাল টিভির অফিসের ভেতর থেকে নিউজ টিমের লোকদের টেনে বাইরে বের করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অনেকেই গুরুতর আহত হন। একটি স্বাধীন রাষ্ট্রে এমন হামলা নেক্কারজনক। যেখানে প্রধানমন্ত্রী গণমাধ্যম গুলোকে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সেখানে এই মুন্না সন্ত্রাস বাহিনী সাহস কোথায় পায় এবং এরা কোন মহলের নির্দেশে চলে তা বের করতে হবে। সেই সাথে সন্ত্রাসী মুন্না বাহিনীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ময়মনসিংহের সাংবাদিক সমাজ কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা