জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের ভূমিকা রাখতে হবে
সারাদেশ

জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের ভূমিকা রাখতে হবে

শফিক স্বপন, মাদারীপুর : দেশে সম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায়, সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিয়ন্ত্রণে মসজিদের ইমামদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান, এমপি।

আরও পড়ুন: ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু

তিনি বলেন, আমাদের দেশে হাজার হাজার মসজিদ রয়েছে। প্রতিটি মসজিদে মুসল্লিদের নামাজ পড়ানোর জন্য ইমাম রয়েছে। প্রতি শুক্রবার জুমুআর নামাজের সময় পাড়া-মহল্লার প্রত্যেকটি মসজিদ মুসল্লিতে ভরে যায়। এ সময় ইমাম সাহেবরা সম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধের বিষয়ে বক্তব্য দিলে সকল শ্রেণি-পেশার মানুষ তাঁর কথা শুনে থাকে।

বুধবার (১৫ জুন) সকাল ১১ টায় মাদারীপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি

শাজাহান খান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। যার ফলে দেশে এখন সন্ত্রাস-জঙ্গীবাদ নেই। বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা সন্ত্রাস দমনের পাশাপাশি দেশের বহু উন্নয়ন সাধন করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের দক্ষিণবঙ্গের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করেছেন। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ জন্য আমরা প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আরও পড়ুন: ঢাকায় ফ্ল্যাট মালিকদের সবার কালো টাকা আছে

জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন এর সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আলম হোসেন, আহমাদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার ও পৌরসভা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা