সারাদেশ

অপকর্ম করতে গিয়ে নারীসহ কথিত সাংবাদিক আটক

শওকত জামান, জামালপুর: জামালপুর শহরে পিটিআই সংলগ্ন পরিত্যক্ত বাসায় অনৈতিক কাজ করার সময় মোফাজ্জল হোসেন (৫০) নামে একজনকে বিবস্ত্র অবস্থায় নারীসহ আটক করেছে জনতা। পরে তাকে জুতাপেটা করে পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার (১৫ জুন) দুপুরে তাকে ২৯০ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে সদর থানার পুলিশ।

আটককৃত মোফাজ্জল জেলার সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বড়শরা গ্রামের মৃত রাজ মাহমুদ ভুইয়া ওরফে আজম আলীর ছেলে।

মোফাজ্জল নিজেকে সাংবাদিক ও সম্পাদক পরিচয় দিয়ে সারা জেলায় নানা অপকর্ম করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ভিকটিম (৪০) জবানবন্দিতে জানান, তিনি জামালপুর পৌর শহরের বানিয়া বাজার এলাকায় তবলাবাদক জহুরুল ইসলাম জনির প্রতিষ্ঠিত জনি একাডেমিতে গান শেখেন। মঙ্গলবার (১৪ জুন) রাতে জনি তাকে সুকৌশলে পিটিআই সংলগ্ন পরিত্যক্ত বাসায় নিয়ে যান। এদিকে মোফাজ্জল হোসেন পূর্বপরিকল্পনা অনুযায়ী বাণিজ্য মেলা থেকে নতুন জামা কিনে ওই বাসায় যান এবং জামার প্রলোভনে ওই নারীকে ধর্ষণ করেন।

এদিকে স্থানীয় জনতা ঘটনা টের পেয়ে বাসা ঘেরাও করে বিবস্ত্র অবস্থায় নারীসহ মোফাজ্জলকে আটক করে। ধর্ষকের সহযোগী জহুরুল ইসলাম জনি এসময় দৌড়ে পালিয়ে যান। পরে জনতা মোফাজ্জল হোসেনকে জুতাপেটা করে পুলিশে সোপর্দ করে।

অভিযোগ রয়েছে, তবলাবাদক জনি গান শেখানোর নামে নারীদের এনে ধর্ষক মোফাজ্জল হোসেনের হাতে তুলে দেন। অপরদিকে মোফাজ্জল হোসেন নিজেকে সাংবাদিক ও সম্পাদক পরিচয় দিয়ে নীরিহ মানুষদের ব্ল্যাকমেইল, বিভিন্ন দপ্তরে দালালি, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছিলেন। ইতোপূর্বেও তিনি চাঁদাবাজি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী ছিলেন এবং দীর্ঘদিন হাজতবাস করে জামিনে আসেন। নামে-বেনামে একাধিক বিয়েও করেছেন তিনি।

জেলা প্রশাসকের কার্যালয় (জুডিশিয়াল মুন্সিখানা) সূত্র জানায়, মোফাজ্জল হোসেনের নবতান নামের একটি পত্রিকা ছিলো, সম্পাদকের নৈতিক স্খলনজনিত কারণে ২০১৪ সালে জেলা ম্যাজিস্ট্রেট পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেন।

এদিকে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল হলেও তিনি পরিচয়পত্র বিক্রির বাণিজ্য অব্যাহত রাখেন। ইতোপূর্বে তার ছেলে ও পত্রিকার কথিত ব্যবস্থাপনা সম্পাদক সায়েম শিমুল ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। তার ভাতিজা তারেক হাসান পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয়ে শেরপুরের নকলায় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হন। এছাড়াও সম্পাদকের নির্দেশে চাঁদাবাজি করতে গিয়ে জেলার মেলান্দহে তার দুই প্রতিনিধি গ্রেফতার হন। মোফাজ্জল হোসেনের নৈতিক স্খলনের জন্য জামালপুর প্রেসক্লাবে তার প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ জানান, মঙ্গলবার রাতে অপকর্ম চলাকালে স্থানীয় লোকজন নারীসহ মোফাজ্জল হোসেনকে আটক করে। তাকে ২৯০ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা