গাঁজাসহ মুক্তিযুদ্ধ মঞ্চের সম্পাদক আটক
সারাদেশ

গাঁজাসহ মুক্তিযুদ্ধ মঞ্চের সম্পাদক আটক

ইবি প্রতিনিধি: গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে ইবি থানা পুলিশ।

আরও পড়ুন: কথা দিচ্ছি বাজারে অস্থিরতা থাকবে না

শুক্রবার (১০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃতরা হলেন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের তনু আহমেদ এবং একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গুলহার মাসুদ রানা (রিফাত)। আটক তনু বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

ইবি থানার উপ পরিদর্শক (এসআই) অনিক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযানের মাধ্যমে গাজাসহ তাদেরকে হাতেনাতে আটক করেছি। এখন জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ওই শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে থেকে ধরেছে। এ বিষয়ে আমাদের কোনো সুপারিশ নাই। আমি পুলিশকে বলেছি আইনে যেভাবে আছে, সে অনুযায়ী আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। মাদকের বিষয়ে কোনো ছাড় নেই।

আরও পড়ুন: মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মামলার কাজ চলছে। এ বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সামনের দিনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের অভ্যন্তরে কতৃপক্ষের অনুমতি কিংবা সহযোগিতা ছাড়া এ ধরনের অভিযান পরিচালনা করা আমাদের জন্য সম্ভবপর নয়।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা