টেলিটক এমডির বিরুদ্ধে গুলশান থানায় জিডি
সারাদেশ

টেলিটক এমডির বিরুদ্ধে গুলশান থানায় জিডি

সান নিউজ ডেস্ক : হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন ও টেলিটকের এডমিন বিভাগের ডিজিএম কামরুজ্জামানের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরও পড়ুন : দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেন আল আরাফাত সিকিউরিটি সার্ভিস লি. কর্মচারী মানিক আলী।

রোববার (৫ জুন) রাজধানীর গুলশান থানায় মো. মানিক আলী সাধারণ ডায়েরি করেন। জিডি নং ৩৯১। জিডির বিষয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিনকে বার বার কল দিলেও রিসিভ করেননি তিনি।

আরও পড়ুন : গাফিলতি থাকলে বিচারের মুখোমুখি

জিডির সূত্র মতে, গত ১৪ ফেব্রুয়ারি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাবুদ্দিন ও টেলিটকের এডমিন বিভাগের ডিজিএম কামরুজ্জামান সঙ্গে গুলশানে কোম্পানির প্রজেক্ট অফিসে আল আরাফাত সার্ভিস প্রা. লিমিটেডকে কাজ পাওয়ার শর্ত মতে একটি মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে অংশগ্রহণ করলে ডিজিএম কামরুজ্জামান (এডমিন) এর নিদের্শে আমার ব্যবহৃত দুইটি সেল ফোন সেই অফিসের পিয়ন লোকমানের কাছে জমা দিয়ে মিটিংয়ে অংশগ্রহণ করতে বলে। সে মতে আমি দুইটি ফোন লোকমানের কাছে জমা দিয়ে মিটিংয়ে অংশগ্রহণ করি।

আরও পড়ুন : সিলেটে টিলা ধসে নিহত ৪

মিটিংয়ের আলোচনার সাপেক্ষে কাজটি পাই এবং আমাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। পরবর্তীতে জানতে পারি যে, মিটিংয়ের আলোচনা কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদ পত্রিকায় প্রকাশের পর থেকে বিবাদীদ্বয় তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

এ প্রসঙ্গে টেলিটকের এডমিন বিভাগের ডিজিএম কামরুজ্জামান বলেন, আমার জানা নাই। এর আগে মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে, তদন্ত করা হয়েছে, আমরা তদন্তে সহায়তা করেছি। যাই হউক, আমরা তা মোকাবিলা করার জন্য প্রস্তুত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা