সারাদেশ

প্রচার ছাড়াই বুস্টার ডোজ প্রদান

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশাল ৫নং রামপুর ইউনিয়নের দরিল্লা কমিউনিটি ক্লিনিকে গতকাল রবিবার ৫ জুন করোনা ভাইরাসের বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়।

অভিযোগ উঠেছে, প্রচারবিহীন বুস্টার ডোজ কার্যক্রমে হয়রানির শিকার হয়েছে দরিল্লা গ্রামবাসী। মহামারী করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা তৈরিতে ব্যয় হয়ে আসছে অর্থ। শতভাগ জনগোষ্ঠীকে ভ্যাক্সিনের আওতায় আনতে সরকারী কার্যক্রম ব্যার্থ হতে চলেছে দায়িত্বশীল লোকদের দায়িত্বহীনতার কারণে।

জানাযায়,রবিবার দুপুর ২ টা বেজে গেলেও ভ্যাক্সিন নিয়েছে মাত্র ৫০ জন।ভ্যাক্সিন নিয়ে আসা আব্দুর রহিম বলেন, মাইকিং করা হলে এখানে তিন চার জন ভলান্টিয়ার লাগে লোকজন সামলাতে, শাইমুদ্দিন, পারভীন আক্তার বলেন, আমাদের এলাকায় কোন মাইকিং করা হয়নি আমরা লোকমুখে শুনে এসেছি আজ টীকা দেয়া হবে জানতে পারলে সবাই আসতো। দরিল্লা কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইটার রুমি।

সূত্রধর জানান, মাইকিং করা হয়নি। রামপুর ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী শাহজাহান সিরাজ বলেন, প্রচারের দায়িত্ব আমার না, মাইকিং হয়নি বলে উপস্থিতি কম লোকমুখে শুনে যারা আসছে তাদেরকে টীকা দিচ্ছি, এখন পর্যন্ত যার সংখ্যা ৫০ জন। কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য শাহজান মুরাদ জানান, মাইকিংয়ের দায়িত্বের থাকা ব্যক্তির গাফিলতির কারনে এলাকার লোকজন টীকা নিতে পারেনি নয়তো স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ থাকতো।

মাইকিংয়ের দায়িত্বে থাকা হেলথ ইন্সপেক্টর ইনচার্জ মোঃ আব্দুল বারেক জানান, এখন পর্যন্ত মাইকিং করা হয়নি। রাত ১০ টা হলেও মাইকিং করা হবে। মাঠের যত দায় দায়িত্ব সবই আমার। সারা দিনে টিকা দেয়া হয়েছে ১৪০ জনকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা