সারাদেশ

আইনজীবী সহকারীদের পাশে আছি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন- আমি মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। আইনজীবী সহকারীরা আমাদের একটা অংশ। আমি সর্বদাই জেলা আইনজীবী সমিতির সহকারীদের পাশে আছি। তাদের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করবো।

তিনি আজ সোমবার (৬ জুন) দুপুর ১টা দিকে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নতুন অফিস উদ্ভোধন কালে এ কথাগুলো বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অফিসের ফলক উন্মোচন ও ফিতা কেটে আইনজীবী সমিতি ভবনে, আইনজীবী সহকারী সমিতির নতুন অফিস উদ্ভোধন করেন।

এ সময় আইনজীবী সহকারী সমিতির উপদেষ্টা অনিল মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক যোবায়ের মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন - জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন -জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ম.শ হাবিবুর রহমান, অ্যাডভোকেট নাছিরুজ্জামান খান, ভিপি কৌশুলী অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, অ্যাডভোকেট এস আর রহমান মিলন, অ্যাডভোকেট মাহাবুবুর রশিদ সবুজ, মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, অ্যাডভোকেট আবুল হাসান মৃধা।

আরও উপস্থিত ছিলেন - আইনজীবী সহকারী সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম রতন, সাইফুল ইসলাম, সহিদুল হক বাবুল, নাজমুল সোলাইমান প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা