সারাদেশ

সৈয়দপুরে পারিবারিক কলহের জেরে বোনকে হত্যার চেষ্টা

আমিরুল হক, নীলফামারী: স্বামীর বিরুদ্ধে কুৎসা রটনোর প্রতিবাদ করায় আপন বোনকে হত্যার চেষ্টা করেছে বড় ভাই-ভাবি ও ভাতিজা। এসময় বোনের শরীর থেকে স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়েছে। সোমবার (৬ জুন) বিকেলের দিকে এমনই ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুরে। আহত গৃহবধূর নাম নুরুন নাহার (৩৫)। তিনি শহরের নিউ মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মোটর সাইকেল মেকার শামীম আহমেদের স্ত্রী।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি বিভাগের ২ নং বেডে চিকিৎসারত গৃহবধূ। তার স্বামী জানান, আমার স্ত্রীর বড় ভাই জামাল উদ্দীন (৪৫) প্রায়ই আমার বিরুদ্ধে কুৎসা রটায়। সম্প্রতি আমার ফুফু শ্বাশুড়ী শাবানা আমার কাছে কিছু টাকা গচ্ছিত রেখেছেন তার মেয়ের বিয়ের জন্য। গতকাল সেই টাকা হঠাৎ করে ফেরত চায় ফুফু। কিন্তু টাকাটা ব্যবসায়ীক কাজে খরচ হওয়ায় এক সপ্তাহ সময় নিয়েছি টাকা দেয়ার জন্য। ফুফুও সেটা মেনে নিয়ে সময় দিয়েছে।

এরই মাঝে আজ দুপুরবেলা বড় ভাই জামাল উদ্দীন (৪৫) ফুফুকে বলেছে যে আপনি আর কাজ পাননি শিয়ালের কাছে মুরগী আদি দিয়েছেন। শামীমের কাছ থেকে আর টাকা ফেরত পাবেন না। কথাটা জানার পর আমি স্ত্রীকে বললে সে তার বাবাকে এব্যাপারে নালিশ দেয় যাতে এভাবে আমাকে কটাক্ষ করা বা কুৎসা রটানো অথবা মিথ্যে অপবাদ দেয়া থেকে বিরত হয় বড় ভাই।

এর প্রেক্ষিতে আমার শ্বশুর তাৎক্ষণিক বড় ভাইকে ডেকে পাঠায়। তিনি আসলে বাবা তাকে শাসিয়ে এমন গর্হিত কাজ ভবিষ্যৎ আর না করার জন্য নিষেধ করেন। এতে তিনি তর্ক শুরু করেন বাবার সাথে। এর প্রতিবাদ করায় বড় ভাই আমার স্ত্রীর সাথেও ঝগড়া বাধায়। এরই মাঝে বড় ভাইয়ের স্ত্রী পলি বেগম (৩৮) ও ছেলে স্বপন (১৯) এসে অশ্লীল ভাষায় বাবা ও মেয়েকে গালাগাল করতে থাকে।

প্রতিউত্তর করলে তারা সম্মিলিতভাবে আমার স্ত্রীর উপর চড়াও হয় এবং এলোপাথাড়ি মারপিট করতে থাকে। এরই এক পর্যায়ে ভাবী পলি বেগম ধান কাটা কাঁচি দিয়ে সজোরে মাথায় আঘাত করে। এতে আমার স্ত্রীর মাথায় সিথি বরাবর গভীরভাবে জখম হয়। রক্তাক্ত অবস্থায়ই ভাই-ভাবি-ভাতিজা আমার স্ত্রীর কানের দুল, হাতের চুরি ও গলার চেইন লকেট স্বর্ণালংকার জোরপূর্বক খুলে নিয়ে তাকে (স্ত্রী) ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে রেখে তাদের বাড়িতে চলে যায়।

পরে প্রতিবেশীরা ছুটে এসে আমার স্ত্রী ও শ্যালক রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিৎসক স্ত্রীর মাথার কাটা স্থানে ৮ টি সেলাই দিয়েছে। আর শ্যালককে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। এই অঘটন ঘটিয়ে পরিস্থিতি সামাল দিতে তারা নিজে থেকেই জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

গৃহবধূর ছোট ভাই রুবেল (২২) বলেন, বড় ভাই-ভাবি-ভাতিজা বড় বোনকে মারপিট করলে আমি থামানোর চেষ্টা করলে ভাবী পলি বেগম আমার বাম হাতের কব্জিতে কামড় দিয়েছে। এতে আমিও গুরুত্বরভাবে জখম হয়েছি।

আহত গৃহবধূর বাবা নুর ইসলাম বলেন, আমার বড় ছেলে জামাল বড়ই বেয়াড়া হয়ে গেছে। বউয়ের কথায় সে আমার সাথেও তর্ক করে। আমার মেয়ে জামাইয়ের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়ায়। প্রতিবাদ করায় আমার সামনেই তার স্ত্রী আমার মেয়ে ও ছেলেকে মারধর করে জখম করেছে। আমি আইনগতভাবে বিচার চাই। বড় ছেলের পরিবারের লোকজনদের অত্যাচারে আমরা অতিষ্ঠ।

এই ব্যাপারে অভিযুক্ত জামাল উদ্দিন নিজের দোষ স্বীকার করে বলেন, ফুফুকে শিয়ালের কাছে মুরগী দেয়ার কথা আমি বলেছি। এজন্য ফুফুই আমাকে গালে থাপ্পড় মেরেছেন। তারপরও কেন বাবাকে দিয়ে শাসানো হলো। এতেই ব্যাপারটা বেড়ে গেছে।

এই ঘটনায় ভাই-বোন-ভাবি হাসপাতালে চিকিৎসাধীন। এখনও এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানো হয়নি। তবে উভয় পরিবারই আইনী ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা