সারাদেশ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ‘বিএনপি মানুষ হত্যা, জ্বালাও পোড়াও ধ্বংস ও উন্নয়ন বিরোধী রাজনীতি করে তাদেরকে এদেশের মানুষ কোনদিন ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। জামায়াত-বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা নিজেরাই জানে না তাদের প্রধানমন্ত্রী কে হবেন? এই অপশক্তিকে যেকোনও মূল্যে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করা হবে।

বোয়ালমারীতে বিএনপি-জামায়াতের কোন নৈরাজ্য করতে দেওয়া হবে না, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা মেনে নেবে না। বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বিএনপিকে এই হুশিয়ারী দেওয়া হয়।

শনিবার (০৪.০৬.২২) বেলা ১২ টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমীকলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপি- জামায়াত ও ছাত্রদলের নৈরাজ্যর প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, কৃষক লীগের আহ্বায়ক আকরামুজ্জামান রুকু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ।

এদিকে বিকালে উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু ও যুগ্ন আহ্বায়ক মো. দাউদুজ্জামানের নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল শেষে ডাক বাংলো মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা