সারাদেশ

ধর্ষক মাওলানাকে গ্রেফতারের দাবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়নারায়নপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ধর্ষক মাওলানা আবু আবছার মো. মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ও মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে ও তাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ট্যাক্স দিয়ে পাচারকৃত টাকা আনা যাবে

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির ব্যানারে এলাকাবাসী ও সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির যুগ্ন আহবায়ক ফোরকান উদ্দিন মিলন, সদস্য সচিব মো.ফরহাদ, শিক্ষার্থী মামুনুর রশিদ ও তোফায়েল আহম্মেদ।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫৩ কোটি ছাড়াল

গত ৪ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবু আবছার মো. মিজানুর রহমান মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রকে মোবাইল ফোনে কল করে বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর কেন্দুরবাগ এলাকায় অধ্যক্ষের ভাড়া বাসায় জরুরি কাজের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ছাত্রটি গত ১৭ এপ্রিল দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি। পুলিশ আমার মামলায় অধ্যক্ষকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করেন। ওই মামলায় গত ১০ মে অধ্যক্ষ জামিনে মুক্তিপান। জামিনে মুক্তি পেয়ে তিনি বুধবার রাত সাড়ে ১০ টার দিকে একটি সিএনজি যোগ ৩ সন্ত্রাসীকে আমান উল্যাহপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের আমার লজিং বাড়িতে হানা দেয়। সেখানে সন্ত্রাসীরা তাকে ঘুম থেকে উঠিয়ে বলেন, মিজান হুজুরের নামে যে মামলা দায়ের করেছ তা তুলে নাও মামলা তুলে না নিলে তোমাকে শেষ করে দেওয়া হবে এবং তোমার বাড়ি-ঘর আগুনে পুড়ে দেওয়া হবে। যে কোন সময় অধ্যক্ষ ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা মামলার বাদীকে হত্যা করতে পারে। এই ঘটনায় বাদী ও তার পরিবারের নিরাপত্তা দাবি করেছেন। তার অধ্যক্ষ্যের পুনরায় গ্রেফতার দাবি জানান।

আরও পড়ুন : হজের খরচ বাড়লো

এই ব্যাপারে অধ্যক্ষ মাওলানা আবু আফসার মো. মিজানুর রহমানের সঙ্গে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোন সন্ত্রাসী দলের সঙ্গে পরিচয় নেই এবং কাউকে আমি মামলার বাদীর কাছে পাঠাইনি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি বলেন, হুমকির বিষয়টি থানায় পাল্টাপাল্টি জিডি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা