খাদ্য পরিদর্শকের বাড়িতে ৩০ বস্তা চাল মজুদ!
সারাদেশ

খাদ্য পরিদর্শকের বাড়িতে ৩০ বস্তা চাল মজুদ!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কারিগরী খাদ্য পরিদর্শক প্রবীর কীর্তনীয়ার ফরিদপুর জেলার বোয়ালমারীস্থ বাড়িতে অবৈধভাবে চাল মজুদ করার অভিযোগ পাওয়া গেছে। ব্যক্তিগতভাবে ওই চাল ক্রয় করার কথা বললেও অভিযোগ রয়েছে সরকারি খাদ্য গুদামের চাল কর্মস্থল থেকে এনে বস্তা পরিবর্তন করে বাড়িতে অবৈধভাবে মজুদ করে রেখেছেন ওই সরকারি কর্মকর্তা।

আরও পড়ুন : বিশ্বে করোনা শনাক্ত ৫৩ কোটি ছুঁইছুঁই

জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের কীর্ত্তনীয়াপাড়ার ক্ষিরোধ কীর্ত্তনীয়ার ছেলে প্রবীর কীর্তনীয়া মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কারিগরী খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত।

সম্প্রতি তিনি ৩০ বস্তা চাল ট্রাকযোগে বাড়িতে আনেন। গোপন সূত্রে খবর পেয়ে গত বুধবার (২৫ মে) বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল আলমকে নিয়ে প্রবীর কীর্তনীয়ার চতুলস্থ গ্রামের বাড়ি তল্লাশি করেন। সেখানে চালের অস্তিত্ব পেলেও তা সরকারি চাল নয় বলে সহকারী কমিশনার (ভূমি) জানান। তবেএকটি সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তা প্রবীর কীর্তনীয়া বস্তা পরিবর্তন করে সরকারি চাল বাড়িতে মজুদ করছেন।

আরও পড়ুন : ট্রাক-লেগুনা সংঘর্ষে চারজনের প্রাণহানি

এ ব্যাপারে মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কারিগরী খাদ্য পরিদর্শক প্রবীর কীর্তনীয়া বলেন, আমি বাড়িতে থাকিনা, মাঠের জমিতে যে ধান পেয়ে থাকি সেটা সিদ্ধ শুকনো করার সমস্য হয়। যে কারনে বাজার থেকে চাল গুলো কিনে খাওয়ার জন্য রাখা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, ওই কর্মকর্তার বাড়িতে চাল পাওয়া গেছে, তবে তা সরকারি কিনা বুঝা মুশকিল।

আরও পড়ুন : সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এসিল্যান্ড উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নিয়ে স্পটে গিয়েছিলো। সেখানে চেক করে সরকারি কোন চাল পাওয়া যায়নি। চেক করে কিছু পাওয়া গেছে, তা ব্যক্তিগত উদ্দেশ্যে ক্রয়কৃত বলে জানা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা