কক্সবাজারে আপন ট্রেডিংসহ ৭ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
সারাদেশ
ওজনে কারচুপি ও নকল—নিষিদ্ধ পণ্য বিক্রি

কক্সবাজারে আপন ট্রেডিংসহ ৭ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

এম.এ আজিজ রাসেল : ওজনে কারচুপি ও নকল—নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে আপন ট্রেডিংসহ ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৮ মে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান চালায় র‌্যাব—১৫।

আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

র‌্যাব—১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, কক্সবাজারে বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রি এবং বিভিন্ন উপায়ে ওজনে কারচুপি করা হচ্ছে। যার ফলে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

তাই অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব—১৫ এর একটি আভিযানিক দল রামু, লিংকরোড, হিমছড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।

আরও পড়ুন : চলে গেলেন আবদুল গাফফার চৌধুরী

অভিযানে ওজনে কারচুপি করে প্রতারণার দায়ে আপন ট্রেডিংকে ৫০ হাজার, নিষিদ্ধ ও নকল পণ্য বিক্রির দায়ে নুরু স্টোরকে ১০ হাজার, সেলিম স্টোরকে ১০ হাজার, বাবর স্টোরকে ১০ হাজার, করিম স্টোরকে ১০ হাজার, মামুন স্টোরকে ১০ হাজার, মুসা এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়।

অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা