সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশু নিহত
সারাদেশ

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশু নিহত

সান নিউজ ডেস্ক : সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ক্ষেত থেকে বাদাম তোলার সময় বজ্রপাতে ৩ শিশু নিহত হয়েছে। এ সময় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৭ লাখ

বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দর পাহাড়ী গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটে।

গুরুতর আহতদের চিকিৎসার জন্য বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংবাদ মাধ্যমকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

তিনি জানান, পাহাড়ী ঢলে বাদাম ক্ষেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সুন্দর পাহাড়ী গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু মহিলাসহ সকলকে নিয়ে বাদাম তুলতে যান। দুপুর ১২টার দিকে বজ্রঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সুন্দরপাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আব্দুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু ঘটে।

এ বজ্রপাতের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : আসামে বন্যায় ৯ জনের প্রাণহানি

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের হাতে ৫ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা