সোনাইমুড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
সারাদেশ

সোনাইমুড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছ। তবে নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জেরে মারধরে ফলে মৃত্যু হয়।

আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিহত গৃহবধূ সখিনা আক্তার নিশু (২৪) উপজেলার কালিকাপুর গ্রামের রহিম উদ্দিন বেপারী বাড়ির সোলেমানের স্ত্রী এবং বেগমগঞ্জের মিরওয়ারিশপুরের আব্বাস আলী হাজী বাড়ির জামাল উদ্দিনের মেয়ে।

বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এর আগে একদিন ভোর বেলায় নিহতের শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়।

নিহতের শ্বশুরের পরিবার বলছে, ভোর বেলায় নিশুকে ঘুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : চলে গেলেন আবদুল গাফফার চৌধুরী

নিহত গৃহবধূর মামা গোপালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান সাজু জানান, মঙ্গলবার ( ১৭ মে ) রাতে পারিবারিক দাওয়াত নিয়ে আমার ভাগ্নির সাথে তার স্বামীর কথা কাটাকাটি হয়েছে বলে ফোন করে রাতেই জানায় সে। এর পরদিন সকালে আমরা তাঁর মৃত্যুর খবর পাই আমরা। তার গলায় ফোলা দাগ রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন : আসামে বন্যায় ৯ জনের প্রাণহানি

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা