সারাদেশ

মাদরাসাছাত্রী ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার

সান নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে নানার বাড়ি থেকে ফেরার পথে জোরপূর্বক আখের জমিতে নিয়ে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নাটোর ক্যাম্প।

আরও পড়ুন: ১১০ টাকায় টিসিবির তেল বিক্রি স্থগিত

সোমবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শনিবার (১৪ মে) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। পরে রোববার (১৫ মে) এ ঘটনায় আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ওই ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদ তাকে জোরপূর্বক রাস্তার পাশের আখের জমিতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে নাজমুল পালিয়ে যায়।

মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা