সারাদেশ

সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা

সান নিউজ ডেস্ক: সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রামের রাউজানে সাংবাদিক আরাফাত হোসাইনের বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৫ মে) রাত সাড়ে ৯টায় রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঘর দিতে চেয়ে আদিবাসী নারীকে ধর্ষণচেষ্টা

পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, রাউজান পৌরসভার ৮ নং ওর্য়াডের দলিলাবাদ গ্রামের মৃত আহম্মদ মোতালেবের ছেলে রবিউল হোসেন (২২), পৌরসভার ৫ নং ওর্য়াডের সুলতানপুর গ্রামের আবদুর রউফের ছেলে আহম্মদ রহমান আরিফ (২১), রাউজান পৌরসভার ৭ নং ওর্য়াডের মোহাম্মদ জামাল উদ্দিন শরীফের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ (২২)।

আরাফাত হোসাইন রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের আলহাজ্ব ইসহাক মিয়ার ছেলে ও দৈনিক আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি ও রাউজান প্রেসক্লাবের সদস্য।

সাংবাদিক আরাফত হোসাইন বলেন, পরিকল্পিতভাবে ১০-১২ টি মোটরসাইকেল নিয়ে আমার বাসায় প্রবেশ করে হামলা চালিয়েছে। আমাকে মারার জন্য ৩০ জন এসেছিলেন, তারা ম্যাসেঞ্জার গ্রুপে ভয়েসের মাধ্যমে পরিকল্পনা করেছিল, আমার কাছে তাদের রেকর্ড সংরক্ষণ আছে। তারা বার বার বলছিল ঈদের আগে যে নিউজটা করেছি, সেটার চরম খেসারত দিতে হবে। আমি তাৎক্ষনিক পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম ভাইকে জানিয়েছি।

আরও পড়ুন: ভারতে ‘আজীবন সম্মাননা’ পেলেন আলমগীর-রুনা

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তিনজনকে আটক করা হয়েছে৷ যেহেতু তারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা