বেনাপোল স্থলবন্দর (ছবি: সংগৃহীত)
সারাদেশ

বেনাপোলে অনির্দিষ্টকালের পণ্য পরিবহণ বন্ধের ঘোষণা

সাননিউজ ডেস্ক: বেনাপোল স্থলবন্দরে প্রয়োজনীয় ক্রেন, ফরকলিফটের অভাবে মালামাল লোড আনলোড ব্যাহত হওয়ার প্রতিবাদে আগামী ১৭ মে থেকে অনির্দিষ্টকালের মালামাল পরিবহণ বন্ধের ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।

এদিকে দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দরের অধিকাংশ ক্রেন, ফরকলিফট অকেজো অবস্থায় পড়ে থাকায় মালামাল লোড-আনলোড ব্যাহত হচ্ছিল। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনসহ মালামাল পরিবহণকারী সংগঠন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি নতুন ক্রেন ফরকলিফটের দাবিতে আলটিমেটাম দিয়ে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী।

তিনি বলেন, বেনাপোল বন্দর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর। বিভিন্ন প্রকল্পের ভারি পণ্য লোড-আনলোডের জন্য পর্যাপ্ত ক্রেন ফরকলিফট নেই। আর যেগুলো আছে তার মধ্যে অধিকাংশই অচল থাকে দীর্ঘদিন ধরে। ফলে বন্দর থেকে মালামাল লোড-আনলোড করা সম্ভব হচ্ছিল না। তার পরও ক্রেন ফরকলিফট চালকরাও অদক্ষ।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদারকে চিঠি দিয়ে বিষয়টি জানালেও তিনি বিষয়টি আমলে নেননি। তা ছাড়া পুরাতন ক্রেন ফরকলিফট দিয়েই বন্দরের মালামাল লোড-আনলোড করা হচ্ছে। নতুন কোনো ক্রেন ফরকলিফট নেই বন্দর কর্তৃপক্ষের।

বর্তমানে বন্দরে ৬টি ক্রেনের মধ্যে তিনটি সচল আছে। ১০টি ফরকলিফটের মধ্যে ছয়টি সচল আছে।

আরও পড়ুন: ১১০ টাকায় টিসিবির তেল বিক্রি স্থগিত

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, বেনাপোল বন্দরে ক্রেন ও ফরকলিফট সরবরাহকারী প্রতিষ্ঠান ব্লাক বেঙ্গল এন্টারপ্রাইজকে ক্রেন ফরকলিফট মেরামাতসহ নতুন ক্রেন এবং ফরকলিফট সরবরাহের জন্য বলা হয়েছে। আশা করি এ সমস্যা দ্রুত সমাধান হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা