সারাদেশ

কক্সবাজারে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের অনলাইন নিউজ পোর্টাল দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএনের) তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের পাশাপাশি অবৈধ হাঙরের তেলের কারখানা ধ্বংস করার দাবী জানান আন্দোলনকারীরা। সোমবার (০৯ মে) বিকেলে কক্সবাজার পৌরসভা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, ‘সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সবসময় গণমানুষের কথা বলে। তুলে ধরে উন্নয়নের কথা। জাতির সমৃদ্ধির কথা। দেশের ক্রান্তিকালে সাংবাদিকরাই ফ্রন্ট লাইনে থেকে কাজ করে। কিন্তু কালোবাজারিসহ চিহ্নিত অপরাধীরা সাংবাদিকদের কণ্ঠরোধে তৎপর হয়ে উঠেছে। তাই এসব অপরাধ চক্রের দৌরাত্ম্য রোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এখন থেকে যেখানে বাধা আসবে, তা দুর্বার গতিতে রুখে দাঁড়াতে হবে।”

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সাধারণ সম্পাদক এম ওসমান গণির সভাপতিত্বে ও সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সাংবাদিক এইচএম এরশাদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি টিটিএন’র বার্তা প্রধান তৌফিক লিপু, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, সাংবাদিক সংসদ কক্সবাজারের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নেজাম উদ্দিন, রামু প্রেস ক্লাবের খালেদ হোসেন টাপু, রিপোর্টার্স ইউনিটি উখিয়ার সাধারণ সম্পাদক রফিক মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা সংসদের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাশেম বাবু, সাধারণ সম্পাদক কবি এম জসিম উদ্দিন, বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, কবিতার রাজপথের সম্পাদক কবি মনির ইউসুফ, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির মোবারক, উদীচী কক্সবাজার সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দেব, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মুক্তাদিল বিল্লাহ, যুব ইউনিয়নের নেতা জসিম আজাদসহ অনেকেই।

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ও সাংবাদিক সংসদ কক্সবাজারের যৌথ আয়োজনে মানববন্ধনে খেলাঘর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা, উদীচী, ছাত্র ইউনিয়ন, কক্সিয়ান এক্সপ্রেস, জেলা প্রেসক্লাব, রামু প্রেস ক্লাব, অনলাইন প্রেসক্লাব কক্সবাজার, ঈদগাঁও প্রেস ক্লাবসহ নানা সংগঠন অংশ নেয়।

এসময় কক্সবাজারে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা