সারাদেশ

অশনি’র প্রভাবে ঝালকাঠিতে গুড়ি গুড়ি বৃষ্টি 

ঝালকাঠি প্রতিনিধি: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাব পরতে শুরু করেছে দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে।

সোমবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় গুরি গুরি বৃষ্টি। বাতাসের গতিবেগ না থাকলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়।

সুগন্ধা, বিষখালী এবং হলতা নদীর পানি স্বাভাবিকের চেছে অনেকটা বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি বুদ্ধি হলেও এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, সোমবার বিকেল পর্যন্ত সুগন্ধা নদীর পানি'র উচ্চতা ছিলো ১.১৫ মিটার।

এতে কৃষকরা রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। জেলার ফসলের মাঠগুলোতে মুগ ডাল এবং বোরো ধান রয়েছে। এর মধ্যে মাঠে থাকা ৮০ ভাগ ধান কাটার উপযোগী হয়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ। বৃষ্টি ও বাতাসের প্রভাবে অনেক ক্ষেতের ধান পরে যাওয়ায় কৃষকদের লোকসান গুনতে হবে বলে অনেক কৃষক জানিয়েছেন।

ঝালকাঠি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিপদ সংকেত বাড়লে দুর্যাগ বিষয়ক সভা করে পরবর্তী প্রস্তুতি গ্রহণ করা হবে।

তবে রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঘুর্নিঝড় কালীল দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছে।

এছাড়াও পৌরসভার পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা