সারাদেশ

কুড়িয়ে পাওয়া ২৫ লাখ টাকা ফেরত দিল যুবক

সান নিউজ ডেস্ক: গাজীপুরের রাস্তায় কুড়িয়ে পাওয়া ২৫ লাখ টাকা ফেরত দিলেন শাহ নেওয়াজ নামে নাটোরের এক যুবক। রোববার (১লা মে) নাটোর সদর থানায় পুলিশের উপস্থিতিতে ওই টাকা হস্তান্তর করেন তিনি।

আরও পড়ুন: লং মার্চের ডাক দিলেন ইমরান

জানা গেছে, ওই যুবক ট্রাক চালক শাহ নেওয়াজ নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকার জাফর উল্লাহর ছেলে। আর টাকা ফেরত পাওয়া লিটন মিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারইগাঁও গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চত করে নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, গত ২৯ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে গাজীপুর চৌরাস্তায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল লিটন মিয়া। পথে তার ২৫ লাখ টাকাসহ একটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। এ সময় শাহ নেওয়াজ ট্রাক চালিয়ে ঢাকা থেকে নাটোরে আসছিল। তিনি রাস্তায় একটি ব্যাগ পেয়ে খুলে দেখেন ২৫ লাখ টাকা। তবে কোনো মালিককে খুঁজে না পেয়ে নাটোরে এসে পুলিশকে বিস্তারিত জানান শাহ নেওয়াজ। পরে পুলিশ সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেন। পরে রোববার ওই ২৫ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা