সারাদেশ

বিস্তীর্ণ মাঠ জুড়ে দোলছে কৃষকের স্বপ্ন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এবার ব্যাপক পরিমাণ জমিতে বোরো ধানের চাষ হয়েছে। জমিতে বোরো ধানের পরিচর্যায় ঘাম জড়ানো সময় পার করছেন কৃষকেরা। ঋতুরাজ বসন্ত শেষে আবহাওয়া পরিবর্তনে বৈশাখে গ্রীস্মের ছোঁয়ায় কঁচি ধানের আধা-পাকা সবুজ শীষে মন জুড়িয়ে যায়।

আরও পড়ুন: দেশের উন্নয়ন তাদের পছন্দ না

বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধু ধান গাছের সমারোহ। বর্তমানে ধান গাছ থেকে বের হয়েছে শীষ। আর এই শীষ দেখে স্বপ্ন বুনছেন কৃষকরা।

গেল আমনে ফলন ভালো ও বাজারে দাম ভাল পাওয়ায় বেশ লাভবান হয়েছেন কৃষকরা। এবার বোরো মৌসুমে উপজেলার কয়েকটি ইউনিয়নে আগাম কালবৈশাখী ঝড়ে কিছু কিছু এলাকায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।তবে বেশির ভাগ এলাকায় ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা। দ্বিতীয় দফায় আর কোন প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

আরও পড়ুন: জবিতে ২৫ এপ্রিল থেকে ঈদের ছুটি

ঈশ্বরগঞ্জ উপজেলায় এবার ১৯ হাজার ৯৬০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ধান চাষ হয়েছে ২৪০০ হেক্টর জমিতে। মাঠে মাঠে সবুজের সমাহার। প্রতিটি ধানগাছে শীষ বেড়িয়েছে। কিছু কিছু জমিতে পাকতে শুরু করেছে ধান। দুই এক জায়গায় আগাম ধান কাটাও হয়ে গেছে। রোগ-বালাই কম থাকায় এবং সময় মতো সার, কীটনাশক ও সেচ সুবিধা পাওয়ায় ধানের গাছও হয়েছে ভালো।

বৈশাখের মাঝে হাড়ফাটানো রোদ। সেইসঙ্গে পূবালী বাতাসে দোল খাচ্ছে গাছগুলো। অনেক কৃষক পোকামাকড় দূরীকরণে ক্ষেতে কীটনাশক স্প্রে করছেন। ধানের ক্ষেতে যেন দুলছে কৃষকের স্বপ্ন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আগামী ১৫/২০ দিনের মধ্যে শুরু হবে পুরোদমে ধান কাটা।

উপজেলার মাইজবাগ পাছপাড়া এলাকার কৃষক নিজামুল মিয়া বলেন, এবার দুই বিঘা জমিতে ধান লাগিয়েছি। গতবার ধান বিক্রি করে বেশ লাভ হয়েছে। আশা করি এবারও ন্যায্য দাম পাবো। তবে ধান কাটার সময় শ্রমিকের খুব সঙ্কট হয়। তাই ধান কাটার মজুরি কিছুটা বেশি খরচ হয়ে যায় বলে জানানেল কৃষক নিজামুল।

আরও পড়ুন: নওয়াজের সঙ্গে বৈঠক করবেন বিলাওয়াল

উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে কৃষক মুজিবুর রহমান বলেন, আমি ৩ বিঘা জমিতে ধান চাষ করেছি। আর আগামী ১৫/২০ দিনের মধ্যেই আমার জমির ধানগুলো কাটতে হবে। সরকারের কাছে দাবি, এবারও যেন ন্যায্যমূল্য পাই।

উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়া পাড়া গ্রামের বারেক বলেন, অনেক স্বপ্ন নিয়ে এবার ধান চাষ করেছি। কিন্তু আমার জমিতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে কিছু বোরোধানের জমি অনেক ক্ষতি হয়েছে। তাই ফলন হয়তো কিছুটা কম হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, আগাম কালবৈশাখী ঝড়ে কয়েকটি এলাকায় বোরোধানের ক্ষতি হলেও সার্বিক দিক বিবেচনায় বোরো মৌসুমে ভালো ফলন হয়েছে। তবে রোগ-বালাই দমনসহ কৃষি বিভাগের মাঠকর্মীরা কৃষকদের সব ধরণের পরামর্শ দিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ও কৃষকেরা লাভবান হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা