সারাদেশ

সৈয়দপুরে প্রতারনার মামলায় মেয়র রাফিকার জামিন

আমিরুল হক, নীলফামারী: প্রতারনার মামলায় ৫হাজার টাকার বন্ডে আদালত থেকে জামিন পেলেন নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আখতার জাহান বেবী। বুধবার উচ্চ আদালতের নির্দেশে নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক মো: জাহেদুল হক তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: বাজেট ৯ জুন, বাড়বে না করের বোঝা

জানা যায়, সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার গাউসুল আযম ফারুকীর নিজ বাসার লিফটের নকসা অনুমোদন দেয়ার নামে মেয়র তার কাছ থেকে ১ লাখ টাকার চেক নেন। এরপরেও নকসা অনুমোদন না দেয়ায় ফারুকী সৈয়দপুর আমলী আদালতে মামলা দায়ের করেন। বিঞ্জ আদালত মামলাটি তদন্তে সিআইডিকে নির্দেশ দেয়।

সিআইডি পরিদর্শক একেএম খন্দকার মহিবুল দীর্ঘ তদন্ত শেষে দন্ডবিধির ৪০৬/৪২০ ধারায় গত ২৮ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন। মেয়র রাফিকা আখতার জাহান ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।

হাইকোর্টের নির্দেশে নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক আগামী ১৫জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. নুর আসাদুজ্জামান মিশন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা