সারাদেশ
বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (বশেমুরবিপ্রবি প্রেসক্লাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

আরও পড়ুন: নিউমার্কেটে ফের হামলা

বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি কে.এম ইয়ামিনুল হাসান আলিফ ও সাধারণ সম্পাদক আর এস মাহমুদ হাসানের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যবৃন্দ এসময় পুষ্পস্তবক অর্পণ করে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছায় বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যবৃন্দ। পরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায়।

এর আগে সকালে বশেমুরবিপ্রবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি। এসময় উপাচার্য অধ্যাপক ড একিউএম মাহবুব প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ এপ্রিল) বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কে.এম ইয়ামিনুল হাসান আলিফ সভাপতি ও আর এস মাহমুদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

এদিকে, বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা