সারাদেশ

ঝালকাঠিতে আনসার সদস্যদের ভাতা প্রদান

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ভাতা প্রদান করা হয়েছে। উপজেলা পর্যায়ে পৃথকভাবে তাদের এ ভাতা দেয়া হয়।

আরও পড়ুন: ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট

এরই ধারাবাহিকতায় বুধবার ( ১৩ এপ্রিল ) ঝালকাঠি সদর উপজেলার ১ হাজার ৩৯৪ জন আনসার সদস্যদের হাতে অর্থ তুলেদেন ভাতা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝালকাঠি জেলা কমান্ড্যন্ট মো. আলমগীর হোসেন।

এসময় প্রত্যেক প্লাটুন কমান্ডারকে ২ হাজার ৪০৩ টাকা এবং সাধারণ সদস্যদেরকে ২ হাজার ২০৩ টাকা হারে প্রদান করা হয়।

বুধবার সকাল ১১ টায় ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে আয়োজিত ভাতা প্রদান অনুষ্ঠানে আনসার ভিডিপি সদর উপজেলা কর্মকর্তা মো. আল আমিন, রাজাপুর উপজেলা কর্মকর্তা মোসাম্মৎ সেলিনাসহ আরো কর্মকর্তা ও কমান্ডাররা উপস্থিত ছিলেন।

ভাতা নিতে আসা আনসার সদস্যরা বলেন, ২০২১ সালের জুন মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছি। তার আট মাস পর আজ ভাতা হাতে পেয়েছি। আগামীতে এই টাকা যাতে দ্রুত দেয়া হয় সেজন্য সরকারের প্রতি আমাদের দাবি রইলো।

আরও পড়ুন: লেগে থাকলে সফলতা আসবেই

সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন থেকে আসা সেফালী বেগম বলেন, দেরীতে হলেও ঈদের আগে টাকা পাওয়ায় আমার বেশ উপকার হয়েছে।

কীর্তিপাশা ইউনিয়ন থেকে আসা আয়নাল ব্যাপারী বলেন, রোজায় ইফতার কিনতে টাকাটা খুব দরকার ছিলো। তিনি প্রধানমন্ত্রী ও আনসার কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা