সারাদেশ

গৌরীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর থানার ছয় পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ধর্মের সঙ্গে সংস্কৃতির বিরোধ নেই

তদন্ত কমিটির সদস্যরা হলেন ময়মনসিংহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রায়হানুল ইসলাম, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ পুলিশের পরিদর্শক মোর্শেদুল হাসান (ক্রাইম)।

বুধবার (১৩ এপ্রিল) গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন তদন্ত কমিটি ঘটনা তদন্ত করার পাশাপাশি হামলার স্থান পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত (৭ এপ্রিল) বৃহস্পতিবার গৌরীপুর থানার পুলিশের একটি টিম গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে অভিযান চালায়। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর একটি দল পুলিশের ওপর হামলা করে। এ হামলায় গৌরীপুর থানার তিন জন এসআই মো. শফিকুল ইসলাম, মো. এমদাদুল হক, আউলাদ হোসাইন ও তিনজন এএসআই কামরুল ইসলাম, মোস্তাক হোসেন, মো. মিজানুর রহমান আহত হন।

আরও পড়ুন: নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই

এ ঘটনায় গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে (৮ এপ্রিল) শুক্রবার গৌরীপুর থানায় ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. আব্দুল হালিম সিদ্দিকী বলেন পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা