ঠাকুরগাঁওয়ে হোটেল ম্যানেজারকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে হোটেল ম্যানেজারকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও, প্রতিনিধি : জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করে ৩ লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে কারাদন্ড প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা শহরের হোটেল,মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

আরও পড়ুন: আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বুধবার ( ১৩ এপ্রিল ) দুপুরে শহরের চৌরাস্তায় বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মালিক সমিতি জেলা শাখা,বেকারী মালিক সমিতি ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সমন্বয়ে এই কর্মসূচী পালন করে। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে প্রায় শতাধিক শ্রমিক অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা সভাপতি অতুল কুমার পাল,জেলা হোটেল ও বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিন,বেকারী মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান উপদেষ্টা নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো।

এ সময় বক্তারা অবিলম্বে দুই হোটেলের গ্রেফতারকৃত শ্রমিককে অবিলম্বে মুক্তি দিতে জোড় দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

এর আগে মঙ্গলবার ( ১২ এপ্রিল ) বিকেলে ঠাকুরগাঁও শহরে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ পরিচালনা করেন মুখ্য বিচারিক হাকিম নিত্যানন্দ সরকার। নিরাপদ খাদ্য আইনে শহরের চৌরাস্তার গাওসিয়া হোটেল ও রোজ হোটেলে ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে ওই দুই হোটেলের ম্যানেজার রুবেল হোসেন ও পলাশ চন্দ্র রায়কে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

আরও পড়ুন: জোবায়দার দুর্নীতি মামলা চলবে

এতে ক্ষিপ্ত হয়ে দুই হোটেলের অর্ধশত হোটেল শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ও চৌরাস্তা মোড়ে ইফতারি খাবার ফেলে প্রতিবাদ করেন। পরে রাতে শহরের একটি হোটেলে আয়োজিত সভায় মালিক ও শ্রমিক সংগঠনগুলো একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ,বেকারিসহ বিভিন্ন খাবারের প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা