সারাদেশ

ত্রিশালে গাঁজা চাষী আব্দুল মতিন আটক 

মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে ৭৫টি গাঁজা গাছসহ আব্দুল মতিন মন্ডল নামের এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন।

আরও পড়ুন:

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নে বীররামপুর উজানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় আবাদী জমিতে গোপনে চাষ করা ৭৫টি গাঁজা গাছ কেটে আলামত হিসাবে জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ১১ কেজি ৫০০ গ্রাম।

জানা যায় আব্দুল মতিন মন্ডল নিজের আংশিক জমিতে গাজা চাষ শুরু করে। গাছগুলো সেবনের উপযোগী হয়ে যাওয়ার আগেই গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার এসআই মোহাম্মদ আমিনুল হক বিষয়টি জানতে পারেন। পরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও সফল গাঁজা চাষী আব্দুল মতিন মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হন তিনি।

আরও পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে ত্রিশাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চলমান মাদক, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে গাঁজা চাষী আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা