সারাদেশ

মুন্সীগঞ্জে কাউন্সিলরের পুত্র খুন, আটক ৩

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় ঘাটের ইজারা নিয়ে বিরোধের জেরে কাউন্সিলের পুত্র খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। নিহত ঝলক (২২) মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের ডিগ্রী ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ২৩ লাখ মানুষ পাবে ডায়রিয়ার টিকা

আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে মিরকাদিম পৌরসভার মিরকাদিম লঞ্চঘাট এলাকায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত ঝলক মিরকাদিম পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লিটন মিয়ার ছেলে।

জানা গেছে, মিরকাদিম লঞ্চঘাটের ইজারা নিয়ে মিরকাদিম পৌরসভার নৈদিঘির পাথর এলাকার শরিয়তউল্লাহ মুন্সীর ছেলে মাসুদ ও ভাতিজা মমিন, মানিক ও জিল্লুর সাথে ঝলকের বিরোধ চলে আসছিল। আজকে ওই বিরোধপূর্ণ লঞ্চঘাটে ইজারার টাকা তুলছিল মাসুদ ও ভাতিজা মমিন।

দুপুরে ইজারার টাকা তুলতে বাঁধা দেয় ঝলকসহ কয়েকজন‌। এ সময় তাদের মধ্যে বাক বিন্ডিতার সৃষ্টি হয়। এ সময় এলোপাথারিভাবে ঝলককে ছুড়িকাঘাত করে ফেলে পালিয়ে যায় মানিক, জিল্লু, মাসুদ ও মমিন। পরে স্থানীয়রা, ঝলককে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দুর্নীতির স্বর্গরাজ্য করিমপুর ভূমি অফিস

এ ব্যাপারে কাউন্সিলর মো. লিটন মিয়া বলেন, ১১ টার দিকে মিরকাদিম ঘাট এলাকায় হামলা করেন। মিরকাদিম পৌরসভার মেয়র হাজী সালামের ছেলে মানিকের নেতৃত্বে হামলা হয়। এতে ৮ থেকে ১০ জন হামলা চালায়। সুইচ গিয়ার দিয়ে ডান সাইডের পেটে আঘাত করেছে।

নিহতের চাচি সাহানুর বেগম ৪০ বলেন - ওর বাপে কমিশনার হইছে। এর আগেও মারার চেষ্টা করছে। জিল্লু, মানিক, মাসুদরা মারছে। ঝলক জীবনে কারো সাথে মারামারি করে নাই। ওর বাপেও কারসাথে মারামারি করে নাই। ডাকাতরা আমার মানিকরে মাইরা লাইছে‌।

ঘঠনা সময় উপস্থিত ঝলকের বন্ধু সম্পদ বলেন, ঘঠনার সময় ঝলক আমি একসাথে ছিলাম। জিল্লু খেয়া ঘাটে চাঁদা তোলে ঝলকের বাবা তা, আগে বাঁধা দেয়। এটাই ঝলকের জন্য কাল হয়েছে। আজ ১১টার দিকে মেয়রের ছেলে মানিকের নির্দেশে জিল্লু মাসুদকে ঐডা নিয়ে আসতে বলে। মাসুদ এসেই চাক্কু মারে ঝলকের পেটে।

আরও পড়ুন: জোবায়দার দুর্নীতি মামলা চলবে

সদর থানার (ওসি) তদন্ত রাজীব খান বলেন, মিরকাদিম লঞ্চ ঘাটের ইজারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। অতি দ্রুত অপরাধিদের আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমণ দেব জানান, ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে একজন খুন হয়েছে । এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা