সারাদেশ
মানবপাচারে জড়িত গ্রেফতার ৬

শিবির ছেড়ে বেরিয়ে পড়ছে শত শত রোহিঙ্গা!

ইমরান আল মাহমুদ, উখিয়া (কক্সবাজর): ক্যাম্প ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে শরণার্থী হিসেবে আশ্রিত রোহিঙ্গারা। বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রিত রোহিঙ্গাদের বিশাল একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ক্যাম্প ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। যা ভবিষ্যতের অশনি সংকেত হিসেবে রূপ নিবে বলে আশঙ্কা স্থানীয়দের।

আরও পড়ুন: অভিনেত্রী সবার নামের শেষে যোগ হয় না

সম্প্রতি রোহিঙ্গাদের ক্যাম্প থেকে পালিয়ে বিভিন্ন স্থানে চলে যাওয়ার প্রাক্কালে দুইশত রোহিঙ্গা শরণার্থী আটক করে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করেছে এবং মানবপাচারের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করে উখিয়া থানা পুলিশ।

তবে এসব রোহিঙ্গাদের নানা প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে পাচার করছে বলে জানা যায়। এসব চক্রের সদস্যদেরও গ্রেফতার করছে পুলিশ। গত ৪ এপ্রিল উখিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৩৬জন রোহিঙ্গা আটক করে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করেছে উখিয়া থানা পুলিশ।

একইদিন রাতে মানবপাচারের কাজে জড়িত ছয় সদস্যকে আটক করে ৪৮ রোহিঙ্গা নারী পুরুষ উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) অভিযান চালিয়ে ৪০জন রোহিঙ্গাকে আটক করে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ।

আরও পড়ুন: দুই নারীসহ আশিষ রায় চৌধুরী গ্রেফতার

এদিকে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের পর থেকে তাদের সেবায় দেশি-বিদেশি দেড় শতাধিক সংস্থা কাজ করে আসছে।

সকল সুযোগ সুবিধার পরও কেনো রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে পালিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে সে প্রশ্নে রোহিঙ্গারা বলেন, আমরা ক্যাম্পে কোনো উপার্জন করতে পারি না। বিভিন্ন এনজিওর দেওয়া মালামাল বাইরে বিক্রি করেও অতিরিক্ত কিছু খেতে চাইলে পারি না অর্থের অভাবে। তাই কাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যায়। সেখানে আত্মীয়-স্বজনদের বাসায় থাকি। পরে দুই তিনমাস পর আবারও ক্যাম্পে ফিরে আসি।

আরও পড়ুন: সৌদি আরবে ৩ বাংলাদেশি নিহত

ক্যাম্পে নিরাপত্তা জোরদারের পরও রোহিঙ্গাদের অবাধ বিচরণের বিষয়ে জানতে চাইলে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, রোহিঙ্গাদের অবাধ চলাফেরা রোধে ৮ এপিবিএন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে শৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। যার মধ্যে চেকপোস্ট জোরদারকরণ, কাঁটাতার মেরামত করণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চিঠি প্রেরণ, এনজিও এবং খাদ্য-সামগ্রী বিতরণের সকল কার্যক্রম কাটাতারের ভেতর সম্পন্ন করণের জন্য প্রস্তাব প্রেরণ, কাঁটাতারের বাইরে এপিবিএন’র হাতে আটক রোহিঙ্গাদের নিয়মিত মোবাইল কোর্টের মধ্যমে শাস্তি প্রদাণের ব্যবস্থা করাসহ বিভিন্ন প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা