ছবি- সংগৃহিত
সারাদেশ

ফরিদপুরে কুকুর নিধন কার্যক্রম বন্ধ ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি: অবশেষে কুকুর নিধন কার্যক্রম বন্ধ ঘোষণা করলো ফরিদপুর পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে পৌর মেয়র অমিতাভ বোস সংবাদমাধ্যমকে এ সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ‘কুকুর নিধনে ফরিদপুর পৌর কর্তৃপক্ষের মাইকিং’ শিরোনামে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা ও তোলপাড় শুরু হয়।

আরও পড়ুন: অটোভ্যান ছিনতাইয়ের জন্য হত্যার পরিকল্পনা: র‌্যাব

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল্লা মো. আহসান সংবাদমাধ্যমকে বলেন, এ বিষয়ে সোমবার রাতে আমাকে হেড অফিস থেকে অবগত করা হয়। কুকুর নিধন কার্যক্রম বন্ধের ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়। সকালে মেয়রকে অবগত কলে তিনি কুকুর নিধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।

জানা যায়, প্রাণিকল্যাণ আইনে বলা হয়েছে- কোনো ব্যক্তি মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করলে উহা এ আইনের অধীন অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়া ২০১৪ সালে একটি সংগঠনের রিট আবেদনের প্রেক্ষিতে কুকুর নিধনে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা