ছবি- সংগৃহিত
সারাদেশ

অটোভ্যান ছিনতাইয়ের জন্য হত্যার পরিকল্পনা: র‌্যাব

বগুড়া প্রতিনিধি: অটোভ্যান ছিনতাই করার জন্য বগুড়ার স্কুল ছাত্র ফাহারুল ইসলাম বিজয়কে হত্যার পরিকল্পনা করে ছিনতাইকারীরা।

বিজয় হত্যাকাণ্ডের মূল আসামি রিজুসহ ৩জনকে আটকের পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-১২-এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন।

আরও পড়ুন: মাদকসহ ২ কারবারি আটক

সোহরাব হোসেন জানান, বিজয় হত্যাকাণ্ডের পর থেকে আসামিদের ধরতে তৎপর হয়ে ওঠে র‌্যাব। এ জন্য গোয়েন্দা নজরদারী শুরু করা হয়। পরে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সাহায্য নিয়ে চট্রগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে মূল হত্যাকারী রিজুকে গ্রেফতার করা হয়। পরে রিজুর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ এপ্রিল) ভোরে বগুড়া সদরের বিভিন্ন এলাকা থেকে আশাদুল ইসলাম এবং মো. শাবলু মিয়া সরকারকে গ্রেফতার করা হয়।

সোহরাব হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিজু স্বীকার করে তিনি এবং তার এক সহযোগী মিলে বিজয়কে ছুরিকাঘাত এবং পেরেক দিয়ে জখম করে হত্যা করে। বিজয়কে হত্যার পর ভ্যানটি তারা আশাদুল ইসলামের সহায়তায় শাবলু মিয়া সরকারের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা