ছবি- সংগৃহিত
সারাদেশ

ডিলারের বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর মদকপাড়ার ডিলারের নিজ বাড়ি থেকে সোমবার (৪ এপ্রিল) রাতে ৫৬৪ লিটার সয়াবিন তেল, ৫৪৭ কেজি ডাল ও চিনি উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ডিলার মো. বখতিয়ার পলাতক রয়েছে।

জানা গেছে, শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের ১ হাজার ৩৮ জন কার্ডধারীদের মধ্যে এসব পণ্য সরকার নির্ধারিত স্বল্পমূল্যে বিক্রির কথা ছিল মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মাধ্যমে। কিন্তু ডিলার বখতিয়ার বেশি মুনাফার লোভে ২৫০টি কার্ডের পণ্য একদিন কার্ডধারীদের মধ্যে বিক্রি না করে শাহজাদপুর পৌর সদরের মদকপাড়ার নিজ বাড়ির গোপন স্থানে লুকিয়ে রাখেন।

আরও পড়ুন: পদ্মায় কিশোরী নিখোঁজ

রাতের অন্ধকারে কালোবাজারে বিক্রির চেষ্টা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালামাল উদ্ধার করেন। এ ঘটনার পর থেকে মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ার পলাতক রয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৮টায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে টিসিবির পণ্য জব্দ করে থানা হেফাজতে রেখেছে। এখন পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা