ছবি- সংগৃহিত
সারাদেশ

দেশে ফিরলেন সাংবাদিক জাহিদ

সাভার প্রতিনিধি: অবশেষে দেশে ফিরেছেন লিবিয়ায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ। বর্তমানে তিনি সাভারে তার নিজ বাড়িতে আছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সাংবাদিক জাহিদুর রহমান নিজেই।

তিনি বলেন, ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা তাকে সাভারের শিমুলতলার বাসায় নিয়ে আসেন। তিনি আরও জানান, দেশে ফিরলেও তিনি ট্রমার মধ্যে আছেন।

আরও পড়ুন: অটোভ্যান ছিনতাইয়ের জন্য হত্যার পরিকল্পনা: র‌্যাব

সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে দুঃসময়ে পরিবারের পাশে যারা থেকেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ৩ মার্চ ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান জাহিদুর রহমান। সেখান থেকে তিনি লিবিয়ায় যান। পরে ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তিনি ও তার সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম নিখোঁজ হন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা