সারাদেশ

মাদারীপুরে লঞ্চ স্টাফকে টার্মিনাল ইন্সপেক্টরের মারধর

শফিক স্বপন, মাদারীপুর: টাকা না দেয়ায় লঞ্চ স্টাফকে টার্মিনাল ইন্সপেক্টরের মারধরের অভিযোগে বাংলাবাজার-শিমুলিয়া রুটে দেড় ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরে লঞ্চ মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এ সময় যাত্রীরা দুর্ভোগ পোহান।

আরও পড়ুন: বৃদ্ধাকে মারধর, নির্মাণাধীন বাড়ি ভাঙচুর

জানা যায়, মঙ্গলবার সকালে বাংলাবাজার ঘাটে এমভি আকাশ লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠানোর পরিপ্রেক্ষিতে লঞ্চটির স্টাফ সেলিম শেখের কাছে ৫ শ টাকা দাবি করেন টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন। কিন্তু সেলিম শেখ ১শ টাকা দিতে রাজি হয়। এ নিয়ে দু’জনের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে টিআই আক্তার হোসেন সেলিম শেখকে মারধর করে রক্তাক্ত করেন।

এ খবর ছড়িয়ে পড়লে ঘাটগুলোতে অবস্থানরত লঞ্চ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বাংলাবাজার শিমুলিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে লঞ্চ মালিক সমিতির উদ্যোগে বিচারের আশ্বাসে দেড় ঘন্টা পর সাড়ে ১০ টায় লঞ্চ চলাচল শুরু হয়।

আরও পড়ুন: সাভারে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আহত স্টাফ সেলিম শেখ বলেন, প্রত্যেকটি লঞ্চের ট্রিপ প্রতি টিআই সাহেব ১শ টাকা করে নেয়। কিছুদিন ধরে তিনি লঞ্চগুলো থেকে আরও বেশি টাকা নিচ্ছেন। আজ তিনি আমাদের লঞ্চে বেশি যাত্রী দেয়া হয়েছে দাবি করে ৫শ টাকা চান। দিতে রাজি না হওয়ায় সে আমাকে মারধর করে রক্তাক্ত করে। আমরা তার বিচার চাই।

এ ব্যাপারে টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেনের নাম্বারে কল দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা