সারাদেশ

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় সিমেন্ট বোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে ‌।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার (২৬ মার্চ) ভোর ৬ টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ এমডি জাহিদ-৩ এর ধাক্কায় একটি সিমেন্ট বোঝাই বাল্কহেড ডুবে যায়। এ সময় ডুবে যাওয়া নৌযানটিতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে সুকানি শরিফুল ইসলাম (২৮) ও লস্কর নুর ইসলাম (৪০)। নিখোঁজ দুজনের বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানা গেছে।

ডুবে যাওয়া বাল্কহেডের জীবিত উদ্ধার হওয়া সূত্রে জানা গেছে, সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে ৭ হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল বাল্কহেডটি।

পরে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেড ডুবে গেলে, বাল্কহেডে থাকা পাঁচজনের মধ্যে লস্কর জুয়েল রানা, মাস্টার সুফিয়ান (৩৬) ও বিল্লাল (৩০) সাঁতরে একটি ট্রলারে উঠতে সক্ষম হন। এতে নিখোঁজ থাকেন দুইজন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এখন ঘটনাস্থলে নারায়ণগঞ্জ হতে ডুবুরি দল আনা হয়েছে তারা উদ্ধার অভিযান চালাচ্ছে ‌।

আরও পড়ুন: লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে

এ বিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, বাল্কহেড ডুবির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিমও রয়েছে। দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী লঞ্চটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা