লালপুরে গম ক্ষেত থেকে নবজাতক শিশু উদ্ধার
সারাদেশ

লালপুরে গম ক্ষেত থেকে নবজাতক শিশু উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরের উপজেলায় একটি গম ক্ষেত থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। নবজাতক শিশুরটি পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস

শুক্রবার ( ২৫ মার্চ ) সকালে উপজেলার রাধাকান্তপুর হাকিমপীরের আস্তানার পূর্ব পাশের গম ক্ষেত থেকে নবজাতক ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাবুল হোসেন প্রতিদিনের মত সকালে হাটার জন্য বের হয়। এ সময় রাধাকান্তপুর হাকিমপীরের আস্তার পূর্ব পাশ দিয়ে যাওয়ার সময় রঙ্গীন কাপড়ে মোড়ানো একটি নবজাতককে দেখতে পায়।

পরে নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করে নিয়ে তার বাড়ীতে নিয়ে যায়। এরপর পরিবারের লোকজন পুলিশে খবর দিয়ে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

আরও পড়ুন : লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে

লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে সমাজ সেবা অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। তারা এসে শিশুটির দায়িত্বভার গ্রহন করবেন। এছাড়াও পুলিশ শিশুটিকে কে বা কাহারা এভাবে ফেলে রেখে গেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা