টেকনাফে ১৬ হাজার ইয়াবা ও ২ নারীসহ আটক ৫
সারাদেশ

টেকনাফে ১৬ হাজার ইয়াবা ও ২ নারীসহ আটক ৫

টেকনাফ প্রতিনিধি : টেকনাফ মডেল থানা পুলিশের পৃথক-পৃথক তিনটি অভিযানে ১৬ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরী ওয়ান সুটারগান, নগদ টাকা দুই নারী ৩ পুরুষসহ ৫ জনকে আটক করেছে।

আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস

শুক্রবার (২৫ মার্চ) গণমাধ্যমে এ তথ‍্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান।

আটককৃতরা হলেন,টেকনাফ সদর নতুন পল্লান পাড়া এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিক এর ছেলে আরিফুল ইসলাম তার স্ত্রী খুইল্যা বানু (৩৫)।

পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী রোহিঙ্গা আসমা বেগম (৩০) ও লেঙ্গুর বিল এলাকার হামিদুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২৮) ও হোয়াইক‍্যং লম্বাবিল কাচারী এলাকা থেকে উনচিপ্রাংয়ের মৃত সফর আহমদের ছেলে মোঃ সেলিমকে অস্ত্রসহ আটক করে।

আরও পড়ুন : সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ

ওসি হাফিজুর রহমান আরও জানান, গোপন সংবাদে ভিত্তিতে পুলিশের একটি দল এস আই তোফায়েল এর নেতৃত্বে আটক আরিফের বাড়িতে অভিযান চালিয়ে বসতঘর থেকে ১০ হাজার ইয়াবা সহ স্বামী স্ত্রীকে আটক করে।

অন‍্যদিকে,পৌরসভার ইসলামাবাদ এলাকায় এস আই বাতেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ আসমা বেগম ও জাহাঙ্গীরকে আটক ও হোয়াইক‍্যং ইউপির লম্বাবিল কাচারী এলাকা থেকে এস আই জায়েদ এর নেতৃত্বে উন্সিপ্রাংয়ের মোঃ সেলিমকে অস্ত্রসহ আটক করে।

আরও পড়ুন : লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে

তিনি আরও বলেন,আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা