সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে দুই ঘন্টার সড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবুল খায়ের রাসেলের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ ) সকাল ১০ টায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করে স্বাস্থ্য বিভাগের কর্মচারি ও স্থানীয়রা। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর আশ্বাসে ২ ঘণ্টাপর এ অবরোধ কর্মসুচি প্রত্যাহার করা হয়। এর পরেই স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রশাসক (প্রশাসন) ডা. রওশন আরা আলম ডা. রাসেলকে ফোন করে তার বদলী আদেশ প্রত্যহারের কথা জানান।

এসময় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা শাহীন মৃধা, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, সামুল হক বাচ্চুসহ অনেকে। বক্তারা বলেন, স্থানীয় একটি ক্লিনিক ব্যবসায়ীর নানা অপপ্রচারে ক্ষুব্ধ হয়ে নিজেই আবেদন করে বদলি হন ডাক্তার রাসেল।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা এ কর্মসূচির আয়োজন করে। পরে এতে উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার, নার্স ও কর্মকর্তা কমর্চারিরাও যোগদেন। এসময় তার বদলীর আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

আবুল খায়ের রাসেল বলেন, আমার নিজের আবেদনের কারনে পিরোজপুরের কাউখালীতে বদলী আদেশ হয়েছিল। স্থানীয় বাসিন্ধাদের আবেদনের ভিত্তিতে ডিজি অফিস থেকে বদলী আদেশ বাতিলের কথা জানিয়েছেন স্বাস্থ্য অদিধপ্তরের সহকারী প্রশাসক (প্রশাসন) ডা. রওশন আরা আলম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’

অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে ধীরে ধীরে ঢালিউডে নিজের জায়গা পোক্ত কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা